1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্যতিক্রমী এক আশ্রয়স্থল: একরত্তি দুই গাছে আশ্রয় নিয়েছে শত শত চড়ুই পাখি! মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ​
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি
​

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের হাজার হাজার মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা কেবল একজন সংসদ সদস্যের ওপর হামলা নয়, এটি জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও কুচক্রী মহল এ ধরনের নাশকতা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তাঁরা।

​নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের সব জুলাই যোদ্ধা, তাঁদের পরিবার এবং সম্মুখসারির নেতৃত্বের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

​এনসিপি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলমগীর হোসেনের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park