1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যুঃ এলাকায় শোকের মাতম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কালিগঞ্জের পল্লীতে পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যুঃ এলাকায় শোকের মাতম

মোঃ ইদ্রিস আলী,নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ খবর প্রতিদিনঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী,নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ খবর প্রতিদিনঃ

কালিগঞ্জ উপজেলার পল্লীতে পানিতে ডুবে সম্পর্কে মামা ভাগ্নে মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই পরিবারসহ ওই এলাকায় শোকের মাতম। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে ঘটেছে।
সরেজমিন সূত্রে জানাগেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর-২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতা বশতঃ তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্য খোঁজ খবরের একপর্যায়ে পুকুরে গেলে মৃত অবস্থায় পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। এরপরেই ঐ পরিবারে আহাজারি আর সন্তানহারা আত্মনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park