1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের স্বঘোষিত কমিটি ঘোষণা,তৃণমূলের নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহযোগী সংগঠনের স্বঘোষিত কমিটি ঘোষণা,তৃণমূলের নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ।

আব্দুল হাকিম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯৫ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
কুড়িগ্রাম প্রতিনিধি:

৫ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ বিদেশে কেউ নিজ ঘরবাড়ী ছাড়া আবার কেউবা ভবঘুরে যাযাবরের মতো জীবন অতিবাহিত করছেন।সবার জীবনের গল্প করুণ ও সীমাহীন দু:বির্ষহ বেদনার।

গত অন্তবর্তী সরকারের মব কালচারের শিকার হয়ে শত শত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হত্যাকান্ডের শিকার হয়েছেন।ব্যবসা-বাণিজ্য মিল কলকারখানা রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণে ধ্বংস হয়ে গেছে।লক্ষ লক্ষ নেতাকর্মীরা বছরের পরে বছর জেলখানায় অন্যায় ভাবে কারাবন্দী আছেন।
আবার কেউ একজন জামিন পান তা পরে অন্য মামলা আবার গ্রেফতার করা হচ্ছে।অন্তবর্তী সরকার চলে গেলেও জনগনের ভোটে নির্বাচিত বিএনপি সরকারও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর একই কায়দায় হামলা মামলা হয়রানি নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

যেন আওয়ামী লীগ পরিচয় দেওয়াই আজন্ম পাপ।
তবুও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জীবনের মায়া ত্যাগ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়ও রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এই তৃণমূলের ত্যাগী মুজিব প্রেমিকরা আবারও রাজপথে নেমে নিষিদ্ধ শব্দটি উঠিয়ে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে রাজাকার মুক্ত বাংলাদেশ ও সাম্রাজ্যবাদী আমেরিকার গোলামীর জিঞ্জার থেকে এ- জাতিকে মুক্ত করতেই রাজপথ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

১২ই মে ২০২৫ইং তারিখে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের এক ফরমায়েসী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

বিগত দুই বছরের সাংগঠনিক তৎপরতা তেমন চোখে না পড়লেও সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটি গত ২৮ শে জুলাই ২০২৬ইং তারিখে বর্ধিত করা হয় এবং গত ১২ই সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুড়িগ্রাম জেলা শাখা,উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।এই নতুন কমিটি ঘোষণা কে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানান।

তৃণমূল কর্মীদের মতামত কে উপেক্ষা করে,ত্যাগীদের বঞ্চিত করে সেকেলের পুরাতন ভাবধারা অনুসরণ করে মাই ম্যান রাজনীতির ধারাবাহিকতারই একটি চিত্র প্রকাশিত হয়েছে।
অধিকতর যোগ্য,ত্যাগী ও ডেলিকেটেড,রাজপথের লড়াকু সৈনিকদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটি পুনঃবিন্যাস করা হয়।
এতে কুড়িগ্রাম জেলার প্রত্যেক উপজেলায় ৫ই আগস্টের পর থেকে যারা বাড়ি ছাড়া,রাজপথে সক্রিয় এবং ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের কে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করে কুড়িগ্রাম জেলা কমিটি বর্ধিত করা হয়।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,উপজেলা ও পৌর কমিটি প্রকাশিত হলে এটা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা জানান এ কমিটিগুলোর কোন ভিত্তি নেই।আগামী দিনে তৃণমূলের নেতা-কর্মীরা সিদ্ধান্ত নিবে কারা নেতা হবে।
মফস্বল সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক এক্টিভেটস আব্দুল হাকিম সবুজ বলেন আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা কান্ড-জ্ঞানহীন দেউলিয়া হয়ে গেছে।
সংকট মহুর্তে ধৈর্য ও কৌশলী হতে হয়।এমনিতে দল নানা গ্রুপে বিভক্ত তার উপরে এই স্বঘোষিত কমিটি দলের মধ্যে আরও আন্ত:কোন্দল বাড়াবে।
বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এমতাবস্থায় এধরনের কমিটি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মানুষিক মনোবল দূর্বল করে দিবে।বঞ্চিতরা মানুষিক অতৃপ্তি তে ভোগবে হতাশ হবে।
যারা নিজেদের স্বঘোষিত নেতা দাবি করে ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন মূলত এরা পলাতক আছেন।আর এদের একটা সফল প্রোগ্রাম করার মতো সামর্থও নেই।

আওয়ামী লীগ ১৫ বছর ৭ মাস ক্ষমতায় থাকার কারণে নেতৃত্বের মধ্যে যে কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়েছিলো সেটা এখনো কাজ করছে।মনে হচ্ছে যেন এই আওয়ামী লীগ এলো বলেই।কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক কাটখড় পাড়ি দিয়েই আওয়ামী লীগ কে ফিরতে হবে।
বর্তমান তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের সাথে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে,এই সংকট সময়ে যারা জেল জুলুম ঘরবাড়ী ছাড়া ত্যাগী,রাজপথে জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করে বেড়াচ্ছেন এবং তৃণমূলের নিরেট জেলহাজত ভোগী নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ কে হৃদয়ে ধারণ করে লালন পালন করছেন।তারা শেখ হাসিনা কে ছাড়া আর অন্য কাউকে নেতা মানেন না।

যারা স্বঘোষিত কমিটি ঘোষণা করে নেতা হয়েছেন এদের বিষয়ে তৃণমূলের বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান ৫ই আগস্টের আগের প্রেক্ষাপট এখন আর না।
ভাই লীগ,হাইব্রিড লীগ,মাই ম্যান লীগ এগুলো আর চলবে না।আগামী তে জেলা উপজেলার নেতা নির্বাচন করবেন তৃণমূলের কর্মীরা।আগে শেখ হাসিনা কে দেশে এনে আওয়ামী লীগ কে সুসংগঠিত করে তারপর ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ৫ই আগস্টের পরে যাদের ত্যাগ,কর্মকান্ড,যোগ্যতা ও বয়স ইত্যাদি বিবেচনা করে নেতা নির্বাচন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park