1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলমাকান্দায় সরকারি গাছ উপড়ে ফেলায় পরিদর্শনে ডেপুটি স্পিকার কায়সার কামাল: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘন্টার আল্টিমেটাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলমাকান্দায় সরকারি গাছ উপড়ে ফেলায় পরিদর্শনে ডেপুটি স্পিকার কায়সার কামাল: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা):
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম,
দুর্গাপুর (নেত্রকোনা):

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সরকারি গাছ উপড়ে ফেলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত ও উপড়ে ফেলা গাছগুলো পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রশাসনকে এই কড়া নির্দেশনা ও আল্টিমেটাম দেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরিদর্শনকালে পরিবেশের ওপর এমন আঘাতের তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘গাছ শুধু গাছ নয়, এটা একটি জীবন। আমি বলব, এই গাছগুলোকে হত্যা করা হয়েছে। যারা এই নির্মম ও জঘন্য কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় বা সরকারি সম্পদ ধ্বংসকারী অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হয়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গাছ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবেশকর্মীরাও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park