1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জামায়াতে ইসলামী কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ আগস্ট সকাল ১০ টা থেকে দিনব্যাপী  ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজার দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি লুৎফুর রহমান এর সভাপতিত্বে, কলকলিয়া জামায়াতের সেক্রেটারী সামিরুজ্জামান ও মিছবাহ উদ্দিন এর যৌথ পরিচালনায়   দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল কবির।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের  মাওলানা লুৎফুর রহমান, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ সভাপতি  হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি খায়রুল ইসলাম, ২ নং ওয়ার্ড সেক্রেটারী সালমান আলম কোরেশী, ৩ নং ওয়ার্ডের বায়তুলমাল সম্পাদক মুহিদুর রহমান তালুকদার, সদস্য এমদাদুর রহমান প্রমুখ।

 উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ প্রমূখ।

এসময় কলকলিয়া ইউনিয়ন ও ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১ নং ওয়ার্ড জামায়াতের সদস্য আমীরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলকলিয়া ইউনিয়নের উলামা বিভাগের সভাপতি মাওলানা শিব্বির আহমদ এর মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park