
এম সাঈদ | দক্ষিণ সুরমা প্রতিনিধি
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের ১ম পর্বের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউট, প্রযুক্তি ও শিফটের তথ্য দেখতে পারবেন।
ফলাফল দেখতে শিক্ষার্থীদের BTEB Admission ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনকারী লগইন অপশনে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে View Result অপশনে ক্লিক করলেই নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমেও ফলাফল জানানো হবে।
ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ম পর্যায়ের ভর্তি নিশ্চায়ন কার্যক্রম ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন না করলে নির্বাচিত আসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তাই ফল প্রকাশের পর শিক্ষার্থীদের দ্রুত ফলাফল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।