1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কপোতক্ষ নদের চরে গড়ে উঠেছে তরতাজা সবজি বাগান । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

কপোতক্ষ নদের চরে গড়ে উঠেছে তরতাজা সবজি বাগান ।

জামান উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

জামান উদ্দিন।স্টাফ রিপোর্টার।

সাতক্ষীরার উপকূলীয় পল্লীতে লবণাক্ত এলাকায় গড়ে উঠেছে সবুজে ভরপুর ফরমালিন মুক্ত সবজি বাগান।
জানা যায়, শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী কলেজ পাড়া সংলগ্ন নদীর চরে বিভিন্ন সবজির বাগান দেখা যায়। অনুসন্ধানপূর্বক প্রকাশ, সুফিয়া খাতুন নামের গৃহকর্মী এই সবজি বাগান করেছেন। লবণাক্ততার ভিতর কেন প্রশ্ন করলে,তিনি বলেন এ মাসের প্রচন্ড বৃষ্টিতে বাড়ির মধ্যে, ফসলি জমিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখানে সবজি নয়, কোনরকম উৎপাদন সম্ভব নয়। ঘরের কাজের পাশাপাশি নিজের চিন্তা চেতনায়, বসত ভিটার সামনে কপোতক্ষ নদীর চরে সবজি আবাদ করার চেষ্টা করেছি। দিনে দিনে আজ সফলতার মুখ দেখেছি। উৎপাদন কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় এক মন সবজি এখান থেকে বিক্রি করেছি।যেটি পরিবারের বাচ্চাদের বিভিন্ন অভাবের যোগান দেবে।উল্লেখ্য’আমরা সুন্দরবন নির্ভরশীল।এখন নিষিদ্ধ কালীন সময়। আমার স্বামী রহিম উদ্দিন জঙ্গলে যেতে পারছেন না। চরম অভাবে দিনাতিপাত করতে হচ্ছে।এ অবস্থায় বিকল্প চিন্তার বহিঃপ্রকাশ এই সবজি বাগান। কয়েকবার চেষ্টা করে অবশেষে সফল হয়েছি। কোন বেসরকারি সংস্থা আমাকে সহযোগিতা করে নাই। অথচ কৃষি অফিস কৃষকের, চাষীদের বীজ’ কীটনাশক সহ নানা প্রকার সহযোগিতা করতে প্রস্তুত।কথায় আছে,চোখ থাকিতেও অন্ধ। উপকূলীয় অঞ্চলের নিম্নবিত্ত মানুষগুলো এখনো জানেনা, উপজেলা কৃষি অফিস সবজি ধান সহ উৎপাদনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে থাকে। আপাতত সবজি বাগান থেকেই সংসার নির্বাহ করছেন তারা। আইনের উপর যারা শ্রদ্ধাশীল তারাই কষ্ট আর দারিদ্রতায় দিনাতিপাত করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park