
জামান উদ্দিন।স্টাফ রিপোর্টার।
সাতক্ষীরার উপকূলীয় পল্লীতে লবণাক্ত এলাকায় গড়ে উঠেছে সবুজে ভরপুর ফরমালিন মুক্ত সবজি বাগান।
জানা যায়, শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী কলেজ পাড়া সংলগ্ন নদীর চরে বিভিন্ন সবজির বাগান দেখা যায়। অনুসন্ধানপূর্বক প্রকাশ, সুফিয়া খাতুন নামের গৃহকর্মী এই সবজি বাগান করেছেন। লবণাক্ততার ভিতর কেন প্রশ্ন করলে,তিনি বলেন এ মাসের প্রচন্ড বৃষ্টিতে বাড়ির মধ্যে, ফসলি জমিতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখানে সবজি নয়, কোনরকম উৎপাদন সম্ভব নয়। ঘরের কাজের পাশাপাশি নিজের চিন্তা চেতনায়, বসত ভিটার সামনে কপোতক্ষ নদীর চরে সবজি আবাদ করার চেষ্টা করেছি। দিনে দিনে আজ সফলতার মুখ দেখেছি। উৎপাদন কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ পর্যন্ত প্রায় এক মন সবজি এখান থেকে বিক্রি করেছি।যেটি পরিবারের বাচ্চাদের বিভিন্ন অভাবের যোগান দেবে।উল্লেখ্য'আমরা সুন্দরবন নির্ভরশীল।এখন নিষিদ্ধ কালীন সময়। আমার স্বামী রহিম উদ্দিন জঙ্গলে যেতে পারছেন না। চরম অভাবে দিনাতিপাত করতে হচ্ছে।এ অবস্থায় বিকল্প চিন্তার বহিঃপ্রকাশ এই সবজি বাগান। কয়েকবার চেষ্টা করে অবশেষে সফল হয়েছি। কোন বেসরকারি সংস্থা আমাকে সহযোগিতা করে নাই। অথচ কৃষি অফিস কৃষকের, চাষীদের বীজ' কীটনাশক সহ নানা প্রকার সহযোগিতা করতে প্রস্তুত।কথায় আছে,চোখ থাকিতেও অন্ধ। উপকূলীয় অঞ্চলের নিম্নবিত্ত মানুষগুলো এখনো জানেনা, উপজেলা কৃষি অফিস সবজি ধান সহ উৎপাদনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে থাকে। আপাতত সবজি বাগান থেকেই সংসার নির্বাহ করছেন তারা। আইনের উপর যারা শ্রদ্ধাশীল তারাই কষ্ট আর দারিদ্রতায় দিনাতিপাত করছেন।