1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার-২ আসনের শেষ নির্বাচনী জনসভায় বিনয়ের সঙ্গে ভোট চাইলেন আলমগীর ফরিদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কক্সবাজার-২ আসনের শেষ নির্বাচনী জনসভায় বিনয়ের সঙ্গে ভোট চাইলেন আলমগীর ফরিদ

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

নির্বাচনী প্রচারণার শেষ দিনে কক্সবাজার–২ আসনে এক আবেগী ও দৃশ্যমান গণজোয়ারের সাক্ষী হলো মহেশখালী ও কুতুবদিয়া। দুই দ্বীপে পৃথক দুটি বিশাল জনসভায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব  আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ভোটারদের সামনে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে ভোট চান। মানুষের ঢল, স্লোগান আর মিছিল মিলিয়ে শেষ দিনের প্রচারণা রূপ নেয় শক্তিশালী জনসমর্থনের এক প্রকাশ্যে প্রদর্শনীতে।

কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ধানের শীষের ৯ ফেব্রুয়ারি (সোমবার) শেষ দিনের প্রচারণা গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত দুই দ্বীপজুড়ে ছড়িয়ে পড়ে একটানা জনস্রোতে। কুতুবদিয়ার ধুরুং হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভা শুরু থেকেই জনসমুদ্রে পরিণত হয়। চারদিক থেকে মিছিল নিয়ে মানুষ আসতে থাকে। মাঠ, আশপাশের সড়ক ও খোলা জায়গা ভরে যায় স্লোগান আর পতাকায়।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী। সদস্য সচিব এম এ ছালাম কুতুবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর ফরিদ বলেন, কুতুবদিয়ার মানুষ কখনো ধানের শীষের প্রশ্নে আপস করেনি। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি এই দ্বীপের মানুষের যে আস্থা, আজকের জনসমুদ্রই তার প্রমাণ। তিনি বলেন, নির্বাচিত হলে কুতুবদিয়া ও মহেশখালীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো, বিশেষ করে বেড়িবাঁধ, যোগাযোগ ও জীবিকাভিত্তিক সংকটগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানে কাজ করবেন।

সভায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, কুতুবদিয়া ও মহেশখালীর মানুষ আজ এক কাতারে দাঁড়িয়েছে। ১২ তারিখ তারা ধানের শীষকে বিজয়ের পথে নিয়ে যাবে। অপপ্রচার বা ভয়ভীতি ভোটারদের সিদ্ধান্ত বদলাতে পারবে না।

এ ছাড়া বক্তব্য দেন মহেশখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেনসহ দুই উপজেলার শীর্ষ নেতারা।

কুতুবদিয়ার জনসভা শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে আলমগীর ফরিদ সরাসরি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের টাইম বাজার মাঠে পৌঁছান। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল আরেকটি বিশাল সমাবেশ। কুতুবদিয়া ও মহেশখালী দুই দিক থেকেই মিছিল নিয়ে হাজারো মানুষ মাঠে জড়ো হয়। স্লোগান, ব্যানার আর মানুষের ঢলে পুরো এলাকা রূপ নেয় এক উৎসবমুখর রাজনৈতিক সমাবেশে।

টাইম বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর ফরিদ বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, এই জনপদের মানুষের অধিকার ও মর্যাদার জন্য ভোট চাইছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করুন।

দুটি জনসভা মিলিয়ে শেষ দিনের প্রচারণা কক্সবাজার–২ আসনে ধানের শীষের পক্ষে এক স্পষ্ট জনঢেউয়ের ছবি তুলে ধরে। মাঠে মাঠে মানুষের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিয়ে দেয়, মহেশখালী ও কুতুবদিয়ার ভোটের লড়াই শেষ মুহূর্তে এসে জমেছে প্রবল উত্তেজনা ও ধানের শীষের গণজোয়ার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park