
মো:কোরবান আলী রিপন,
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর মাদকবিরোধী দিকনির্দেশনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে উল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মডেল থানা পুলিশ। অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে মেজবাউল হক হাবিবকে ১১ পিস ইয়াবাসহ এবং আব্দুস সালাম ও ওয়াজকুরুনীকে ৯ পিস ইয়াবা ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় এবং পুলিশের সক্রিয় ভূমিকার মাধ্যমে দ্রুতই উল্লাপাড়াকে মাদক কারবারিমুক্ত করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।