1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

মোঃ বেলাল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ বেলাল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার চরমিরপুর কওমী মাদ্রাসার এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়া, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে পরিচালিত ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে চরমিরপুর (বিদ্যুৎ টাওয়ার) এলাকায় অবস্থিত জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও এই কর্মসূচির আয়োজন করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ‘আত-তাকওয়া ফিশারিজ’ প্রকল্পের মাধ্যমে মাছ চাষ থেকে অর্জিত সম্পূর্ণ আয় চরমিরপুর কওমী মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, লিল্লাহ বোর্ডিং এবং মাদ্রাসার নির্মাণ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

প্রকল্পটির উদ্যোক্তা প্রো. মো. রেজা-ই -রাব্বি। ইতোমধ্যে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে একটি তথ্যসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে উল্লেখ রয়েছে যে, এই ফিশারিজ প্রকল্পের সব আয় জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম তোতা, সিরাজগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও যুবসমাজের সদস্যরা।

মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন মাদ্রাসার জন্য একটি স্থায়ী ও স্বনির্ভর অর্থায়নের ব্যবস্থা গড়ে উঠবে, তেমনি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরাও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park