1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উৎসবের মরশুমে মুম্বাইয়ে জঙ্গি হামলার আশঙ্কায় তৎপর পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উৎসবের মরশুমে মুম্বাইয়ে জঙ্গি হামলার আশঙ্কায় তৎপর পুলিশ

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- উৎসবের মরশুমে মুম্বাইয়ে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে সর্বত্র সর্তকতা জারি করা হয়েছে।
বাণিজ্য নগরীতে জঙ্গি হামলার আশঙ্কায় সমস্ত জনবহুল স্থান সহ বিশেষত ধর্মীয় স্থানগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহু এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়েও তল্লাশি চালানো হচ্ছে। শহরের দুটি বিখ্যাত ধর্মীয় স্থানে বিশেষত জনবহুল এলাকায় মক ড্রিল চালাচ্ছে পুলিশ। মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, ” সামনেই উৎসবের মরসুম। এরপর বিধানসভা নির্বাচন। আমরা পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ভিড় এলাকা গুলিতে মক ড্রিল চালাচ্ছি”। পুলিশি তল্লাশির জন্য এক বিখ্যাত ধর্মীয় স্থানে দীর্ঘ সময় সমাগম বন্ধ রাখা হয়। সব মিলিয়ে যে কোন ধরনের নাশকতা রুখতে পুলিশ তৎপর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park