1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় ব্যক্তি মালিকাধীন সম্পত্তি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

উল্লাপাড়ায় ব্যক্তি মালিকাধীন সম্পত্তি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে জোর পূর্বক ব্যাক্তি মালিকানাধীন জায়গা দখল করে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে ঘর তোলার দখল করার অভিযোগ উঠেছে ।

এর প্রতিবাদে হাবিবুর রহমান নামে ভুক্তোভোগী এক ব্যাক্তি শনিবার(৩ অক্টোবর)বিকেলে উল্লাপাড়া থানা মসজিদের পাশে দখলকৃত ওই স্থানটিতে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উল্লাপাড়া থানা মসজিদ এর গেটেরদক্ষিণ পাশে আমাদের নিজস্ব জায়গার উপরে বিল্ডিং নির্মাণ করা আছে। আমরা সেখানে ৰাসা ও দোকানপাট ভাড়া দিয়া আসিতেছি। এছাড়াও বিল্ডিং এর সন্নিকটে টিনের গোডাউনও আছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান গংসহ ২০ থেকে ৩০জন বিএনপির কর্মী দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা টিনের বেড়া এলোপাথারীভাবে ভাংচুর করিয়া ক্ষতি করে এবং ভাংচুরকৃত টিন লুট করে নিয়ে যায়। আমার ভাতিজা মোঃ নাজমুল হাসান শরিফ বাঁধা দিলে আসামীগণ তাহাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি ও দেশীয় অস্ত্র দিয়ে মারত্মাকভাবে জখম করে। এ ঘটনার পর আসামীরা ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদান করে আসছেন । এ বিষয়ে উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান জানান, দখলকৃত জায়গাটি সরকারী।তাই এই জায়গা মৌখিকভাবে পৌরসভা থেকে অনুমতি নিয়ে ঘর তুলছি।আপনারা পৌরসভার কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। এর বেশি কিছু বলতে পারবো না বলে জানান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।অভিযোগের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বিষয়টি সর্ম্পকে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারী জায়গা কার্যালয় করার সুযোগ নেই বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park