1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

উল্লাপাড়ায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:

‘করবো কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে উল্লাপাড়া শহরের ওয়াপদা এলাকা থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওয়াপদা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খাজা ময়েন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শাকিল আহাম্মেদ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-,সাংগঠনিক সম্পাদক ও সহকারী টিম লিডার রাজশাহী বিভাগ, জিয়া মঞ্চ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. কোরবান আলী, উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক শামীম আহাম্মেদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিষ্টার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবুসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তবে ‘ফ্যাসিবাদের দোসররা’ দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, যেকোনো অপশক্তির অপতৎপরতা রুখে দিতে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে তা মোকাবিলা করবেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park