1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বাংলদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পূজা উদযান পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মণি কাঞ্চন দাসের সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী। 

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য যোগেশ্বর দাস,সুখেন্দু সেন হারু,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়,সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি,সদস্য সচিব বাবু বিমল বণিক,জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ জেলা হচ্ছে সম্প্রীতির একটি জেলা।  তারা বলেন,প্রতিটি পূজামন্ডপ হবে এমন একটি স্থান, যেখানে সকল মায়েরা তাদের ছেলেমেয়েদের নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন,সেজন্য প্রতিটি পূজামন্ডপে স্বেচ্ছাসেবীরা কাজ করবেন এবং প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হবে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ স্থাপন করা হবে।

আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শেষ হবে। চলতি বছর জেলার ১২টি উপজেলায় ৪৪৪টি পূজামন্ডপে দূর্গোপূজা অনুষ্ঠিত হবে।  তবে পৌরানিক মতে এবার মা দূর্গা গোটে(ঘোড়ায়) চড়ে ধরাদামে আসবেন এবং তিনি নৌকায় চড়ে কৈলাশে তার মায়ের গৃহে ফিরে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park