1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনিতে মামলার বাদীকে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনিতে মামলার বাদীকে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন

আকাশ হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

আশাশুনি প্রতিনিধি :
আকাশ হোসেন

আশাশুনিতে মামলার বাদীকে খুন জখমসহ বিভিন্নভাবে হয়রানির ষড়যন্ত্রের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে হাফেজ আরিফুল ইসলাম।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এবং লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একটি স্থানীয় মসজিদের ইমামতি করে জীবিকা নির্বাহ করি। কিন্তু জামায়াতের কর্মী এবং হাফেজ হওয়ার কারনে বিগত সরকারের আমলে ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ বিল্লাল হোসেন ও তার দোসর শালখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে ডিবি পুলিশ পরিচয়দানকারী শাহাজানের চক্রান্তে দিশেহারা হয়ে পড়ি। তারা প্রায়ই চাঁদা দাবি করত, না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিতো। টাকা না দেওয়ার কারনে বিল্লাল ও শাহাজানের যোগসাজশে ডিবি পুলিশ আমাকে আটক করে জেল হাজতে প্রেরন করে। ওই চাঁদাবাজরা আমার বিরুদ্ধে একের পর এক ১৬টি মিথ্যা মামলা দায়ের করে। এসব মামলার পলাতক জীবন-যাপন করা অবস্থায় গ্রাম পুলিশ বিল্লাল লোকজন নিয়ে বাটরা মৌজায় আমার পৈত্রিক ৫ বিঘা জমি দখল করে নেয়। এর প্রতিবাদ করতে গেলে তাঁরা আমার উপর সন্ত্রাসী হামলা করে গুরুতর জখম করে। কিন্তু সে সময় থানাপুলিশ তাদের বিরুদ্ধে কোন মামলা রেকর্ড করতে রাজি হয়নি।
এছাড়া ২০১৮ সালে সাতক্ষীরা শহরে পলাতক থাকাবস্থায় বিল্লাল এবং শাহাজান ডিবি পুলিশ নিয়ে আমার ভাড়ার বাসা থেকে আমাকে আটক করিয়ে আলমারিতে থাকা ৪ লক্ষ ৭৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটপাট করে নেয়। টাকার কথা কাউকে জানালে দুই ভাইকে গুলি করে হত্যা করে ক্রস ফায়ার বলে চালিয়ে দেওয়ার হুমকিও দেয় আমার পরিবারের সদস্যদের কাছে। ভয়ে সে সময় কেউ মুখ খুলতে সাহস পাইনি।
কোন ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িত না থাকলেও জামায়াতের কর্মী হওয়ায় কারণে আমি সহ আমার ৭টি ভাইয়ের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে বিল্লাল। তার বিরুদ্ধে ওয়ার্ডের নিরীহ মানুষের কাছ থেকে সরকারি কার্ড দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে।নাশকতার মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাঁরা এলাকার অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যারা টাকা দেয়নি তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছে।
সরকারের পতনের পর আমি ন্যায় বিচারের দাবিতে আদালতে মামলা দায়ের করলে বিল্লাল ও তার সহযোগি শাহাজান গং বেপরোয়া হয়ে উঠে আমার বিরুদ্ধে হয়রানি মূলক মানববন্ধন, মিথ্যা সংবাদ সম্মেলন এবং মিথ্যা মামলা দায়েরের চক্রান্ত শুরু করেছে। একজন মজলুম মানুষ হিসেবে বিল্লাল গংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের চক্রান্তের হাত রক্ষা পেতে আমি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।###

ক্যাপশন : আশাশুনিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন হাফেজ আরিফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park