
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বেলকুচি পৌরসভা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার,(১৪ আগস্ট) বিকালে,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি পৌরসভার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত আল্লামা সাঈদী’র শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও পৌরসভা সেক্রেটারি ডা.সেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার। সভায়,
অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন; বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,সাবেক ছাত্রনেতা রাকিবুল হাসান শামীম,বেলকুচি পৌরসভার নায়েবে আমীর মাওঃ আবুল হাসান আজাদী,সহকারী সেক্রেটারি আব্দুল মোমিন,বেলকুচি পৌরসভার কর্মপরিষদ সদস্য মাওঃ রফিকুল ইসলাম,মাওঃ বাহাউদ্দীন মোল্লা,বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ নূরুল ইসলাম,মাওঃ আব্দুল কাদের সিরাজী ও বেলকুচি উপজেলা শিবির সভাপতি ছাত্রনেতা আরিয়ান ইসমাইল প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল,
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইসলামী জ্ঞানচর্চা, কুরআনের তাফসির ও দাওয়াতী কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি তাঁর জীবনের বিভিন্ন কর্ম ও ইসলামী সমাজ গঠনে তাঁর অবদান ও ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, আল্লামা সাঈদী দীর্ঘদিন কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে নৈতিক ও আদর্শিক জীবন গঠনের আহ্বান জানিয়ে দা’য়ীর ভূমিকা পালন করে গেছেন। তাঁর বক্তব্য ও তাফসিরের মাধ্যমে দেশ-বিদেশের বহু মানুষ ইসলামের শিক্ষা সম্পর্কে জ্ঞান লাভ করে হেদায়েতের আলোয় উদ্ভাসিত হয়েছে। বিশ্বের কোটি কোটি তাওহীদ পন্থী ইসলামী জনতা সাড়া জীবন তাঁকে শ্রদ্ধাভরে শ্মরণে রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।পরে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শাহাদাৎ কবুল ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দু’য়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একইসঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।