1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আখড়াখোলায় নদীভাঙন রোধে প্রশাসনের উদ্যোগ, শনিবার থেকে কাজ শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আখড়াখোলায় নদীভাঙন রোধে প্রশাসনের উদ্যোগ, শনিবার থেকে কাজ শুরু

ফিরোজ শাহ:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

ফিরোজ শাহ:

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা বাজার জামে মসজিদ সংলগ্ন নদীর তীব্র ভাঙন রোধে জরুরি উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত প্রতিরোধমূলক কাজ শুরুর ঘোষণা দেন।

পরিদর্শনকালে উপ-সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান ও লিয়াকত আলী নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীর তীব্র ভাঙনের কারণে আখড়াখোলা বাজার জামে মসজিদ, বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, সংযোগ সড়ক এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান জানান, জরুরি ভিত্তিতে ১৩০ ফুট এলাকাজুড়ে নদীভাঙন প্রতিরোধের কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) থেকে কাজ শুরু হবে। নির্ধারিত কাজ সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেন, বল্লী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, আখড়াখোলা বাজার জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি আফসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বদর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দ্রুত কাজ শুরুর ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি নদীভাঙন স্থায়ীভাবে রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park