1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবকাঠামো ঝুঁকিতে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ: ৩০১ নম্বর রুমের ছাদে ধস; শিক্ষার্থীদের তীব্র উদ্বেগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

অবকাঠামো ঝুঁকিতে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ: ৩০১ নম্বর রুমের ছাদে ধস; শিক্ষার্থীদের তীব্র উদ্বেগ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

​রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) আবাসিক ভবনে ছাদ ধসে পড়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজের ছেলেদের আবাসিক ছাত্রাবাসের ৩০১ নম্বর কক্ষের প্লাস্টারসহ ছাদের একটি বড় অংশ খসে পড়ে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় অলৌকিকভাবে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​শিক্ষার্থীদের অভিযোগ, ভবনের অভ্যন্তরীণ অবকাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও দৃশ্যমান জরাজীর্ণতা ঢাকতে সম্প্রতি কেবল রং করে দেওয়া হয়েছিল। রংচঙে আবরণের নিচে থাকা নড়বড়ে ছাদ ও পলেস্তারা যে কোনো মুহূর্তে ধসে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, ৩০১ নম্বর রুমের ঘটনা তারই প্রমাণ। বর্তমানে আবাসিক ভবনের একাধিক কক্ষে একই ধরনের ফাটল ও প্লাস্টার খসে পড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

​এই ঘটনার পর থেকে আবাসিক শিক্ষার্থীরা তাদের জীবন ও মৌলিক নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিরাপত্তা নিশ্চিতকরণে অবিলম্বে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ​জরুরি প্রকৌশলগত পরিদর্শনের দাবি জানিয়ে তারা বলেন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা অভিজ্ঞ প্রকৌশলী দল দ্বারা পুরো আবাসিক ভবনের দ্রুত ও পুঙ্খানুপুঙ্খরুপে অবকাঠামোগত জরিপ পরিচালনা করতে হবে। ​ঝুঁকিপূর্ণ কক্ষ চিহ্নিতকরণ ও মেরামতকরণ বিষয়ে তারা বলেন, সাময়িক প্রলেপ না দিয়ে স্থায়ীভাবে ঝুঁকিপূর্ণ কক্ষগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার করা এবং চরম ঝুঁকিপূর্ণ কক্ষগুলো থেকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। এছাড়া ​স্থায়ী আবাসন ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সংস্কারকাজ চলাকালীন শিক্ষার্থীদের জন্য বিকল্প নিরাপদ বাসস্থানের সুব্যবস্থা করা এবং ভবিষ্যতে যেকোনো ঝুঁকি এড়াতে নিয়মিত রক্ষণাবেক্ষণের সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

​অবকাঠামোগত নিরাপত্তার এমন গুরুতর অবহেলা দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে চরম হুমকির মুখে ফেলেছে। সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি ও দৃশ্যমান হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park