1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের ১৭১ তম জন্মতিথি মহাসমারোহে পালন করল রামকৃষ্ণ মঠ বারাসাত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সারদা দেবীর ১৭২ তম জন্মতিথি এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের ১৭১ তম জন্মতিথি মহাসমারোহে পালন করল রামকৃষ্ণ মঠ বারাসাত

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- শ্রীশ্রীমা সারদাদেবীর ১৭২ তম এবং শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের ১৭১ তম জন্মতিথি উপলক্ষে বারাসাত রামকৃষ্ণ মিশনে পাঁচ দিনব্যাপী যে অনুষ্ঠানের সূচনা হয়েছিল বৃহস্পতিবার তা শেষ হলো।
রামকৃষ্ণ মিশন মঠ বারাসাতের তরফ থেকে স্বামী প্রাণেশ্বরানন্দ মহারাজ জানান প্রতিবছরের ন্যায় এই বছরেও সারোদা মায়ের জন্ম তিথি অর্থাৎ কৃষ্ণা সপ্তমী থেকে কৃষ্ণা একাদশী পর্যন্ত এই পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান যেমন মঙ্গলারতী, বেদ পাঠ, স্তবগান, বিশেষ পুজো,পাঠ, ভজন – কীর্তন, যাত্রা এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসীবৃন্দ দ্বারা পরিবেশিত বৈকালিক ধর্মসভা অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠানের শেষ দিনে ‘স্বামী শিবানন্দ’ শির্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় অংশ নিয়েছেন বামুনমুড়া রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দ মহারাজ, বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ- সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ প্রমূখ। এই অনুষ্ঠানের শেষে বারাসাত রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কালীপুজোর আয়োজন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ বারাসাত সহ বেলুড় মঠ, কল্যাণী, নিমপীঠ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এই অনুষ্ঠানে যোগদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park