
হাবিব আমজাদ: নওগাঁ
আজ বুধবার নওগাঁ মান্দায় জোতবাজারে বিভিন্ন ব্যবসায়িদের দোকান ও জোতবাজার পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি, পূজা মন্ডব পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা।
পরিদর্শনে ছিলেন ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাইদূর রহমান মাস্টার। হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুস ছালাম সুপার, গোয়ালমান্দা খোড়ারঘাট দাখিল মাদ্রাসা।মো: সামসুল আলম, আজম, রফিকুল ইসলাম সহ আরো দ্বায়িত্বশীল বিন্দু। এছাড়া ও মহিলা মেম্বার প্রীতি রাণী। তারা বলেন এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। সবাইকে মিলে মিশে থাকা আহব্বান জানান।