1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পবা উপজেলায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সংর্বধণা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পবা উপজেলায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সংর্বধণা প্রদান

আকতারুল ইসলাম,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

আকতারুল ইসলাম,
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা সূচক সংবর্ধণা প্রদান করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহরাব হোসেন। সভা শেষে উপজেলার বড়গাছি ইউনিয়নের ডাসকো ফাউন্ডেশন (যুক্ত) প্রকল্পের সিএসও সংগঠনের সদস্য ও কমিউনিটি সদস্যগন কে , অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার খিরসিন টিকর গ্রামের মোছাঃ রেহেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার সবসার গ্রামের মোছাঃ তানজিলা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার কারিগরপাড়া গ্রামের মোছাঃ বিলকিস বেগম এবং নির্যাতন বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী উপজেলার মাধায়পাড়া গ্রামের মোছাঃ ময়না খাতুন কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা সূচক সংবর্ধণা দেওয়া হয়। এসময় শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেষ্ট, সম্মাননা সনদ পত্র ও ফুলেল তোড়া তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিএসও সদস্য, রাজনৈতিক নেতা সহ আরো অনেক সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park