
আকতারুল ইসলাম,
"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগড়িতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা সূচক সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহরাব হোসেন। সভা শেষে উপজেলার বড়গাছি ইউনিয়নের ডাসকো ফাউন্ডেশন (যুক্ত) প্রকল্পের সিএসও সংগঠনের সদস্য ও কমিউনিটি সদস্যগন কে , অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার খিরসিন টিকর গ্রামের মোছাঃ রেহেনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার সবসার গ্রামের মোছাঃ তানজিলা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার কারিগরপাড়া গ্রামের মোছাঃ বিলকিস বেগম এবং নির্যাতন বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী উপজেলার মাধায়পাড়া গ্রামের মোছাঃ ময়না খাতুন কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা সূচক সংবর্ধণা দেওয়া হয়। এসময় শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেষ্ট, সম্মাননা সনদ পত্র ও ফুলেল তোড়া তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিএসও সদস্য, রাজনৈতিক নেতা সহ আরো অনেক সুধীজন উপস্থিত ছিলেন।