1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেয়াজ ও আলু আমদানি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেয়াজ ও আলু আমদানি

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর)  এ বন্দর দিয়ে ভারত থেকে ৭ ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু প্রবেশ করছে।

বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। অতিদ্রুত বাকি আমদানিকৃত মালামাল ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এ সময় তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিং করা পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছে না। এ জন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park