
বেবি চক্রবর্ত্তী:- বৃহস্পতিবার রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা নবান্ন বৈঠকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।বৃহস্পতিবার নবান্নে মেগা স্বাস্থ্য বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন কর্মসংস্থানের ঘোষণায় স্বভাবতই খুশি কর্মপ্রার্থীরা।
পুজোর আগে ফের সুখবর। রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মোট ১২০০০ পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। শূন্য পদগুলি এবার পূরণ হবে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।