1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় নদীর গর্ভে বিলিনের আশঙ্কা! ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরী। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় নদীর গর্ভে বিলিনের আশঙ্কা! ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরী।

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দীন সাতক্ষীরা

খুলনা পশ্চিম বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জ। শ্যামনগর বুড়িগোয়ালিনী প্রধান রেঞ্জ কার্যালয়, নদী ভাঙ্গনে বিলীন হতে চলেছে। সরেজমিন পরিদর্শনপূর্বক প্রকাশ , খুলনা বিভাগের অধীনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নদী সংলগ্ন এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়। ভাঙ্গন প্রবল আকার ধারণ করায় প্রধান ভবনটি নদীর চরে এসে দাঁড়িয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে নদী গর্ভে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যায়,প্রায় ২০ বছর পূর্বে বন আইনের প্রস্তাবিত বাজেট অধিবেশন পাশ হয়। ভবনটির কার্যক্রম শুরু হয়।প্রায় এক বছর চলমান কাজের পর রেঞ্জ কার্যালয় সম্পন্ন হয়। কবির ভাষায়, নদীর এপার ভাঙ্গে, ওপার গড়ে,এইতো নদীর খেলা। সেটি এই চিত্রে বিদ্যমান হতে চলেছে ।প্রায় একশ ফুট নদীগর্ভে বিলীন হয়েছে।আজ নদী ভাঙ্গন ভবনটির, রেঞ্জ কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়েছে। অতি দ্রুত ভাঙ্গন রোধ করার জন্য জরুরি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। নতুবা যেকোনো মুহূর্তে ভবনটি পুরোপুরি ভাবে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে,করা হচ্ছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের সুদৃষ্টি কামনার নিমিত্তে, সাতক্ষীরা রেঞ্জের প্রধান কার্যালয়ের ভাঙ্গন কবলিত, চিত্রটি তুলে ধরা হলো। কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রধান কার্যালয় টি আজ অসহায়ত্ব প্রকাশ করছে। অবিলম্বে ভাঙ্গন রোধকল্পে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সুধীজন মনে করেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে দেশের চিত্র পাল্টে গিয়েছ এ মর্মে উক্ত কার্যালয়টি নদীগর্ভে হারিয়ে গেলে, দেশের সম্পদ তথা সরকারের অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসী তথা সুফল ভোগ কারীগনের আবেদন, সাতক্ষীরা রেঞ্জ প্রধান কার্যালয় থেকে, লক্ষাধিক জেলে বাওয়ালি সহ স্থানীয় জনতা, সুবিধা ভোগ করে থাকে। ভবনটি রক্ষা করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। বিশেষ ভাবে অতি দ্রুত কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। সমাজের সচেতন নাগরিক হিসেবে,আমাদের দায়িত্ব ও কর্তব্য দেশের অর্থনীতিকে সচল রাখা। ধ্বংসের হাত থেকে বাঁচানো। বন বিভাগের উদ্ধতন কর্মকর্তা সি এফ, মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা বৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানানো যাচ্ছে। সুধী ব্যক্তিবর্গের দাবি, প্রধান রেঞ্জ কার্যালয় টি রক্ষা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ অত্যন্ত, জরুরি। ভীষণ জরুরী। অন্যথায়, হাজারো জেলে বাওয়ালি, সাধারণ জনতা হয়রানি, ভোগান্তির শিকার হবে।সরকারের অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park