1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুঁচুড়া পৌরসভার গেটে মাইনে ও বোনাস নিয়ে কর্মীদের আন্দোলন চলছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চুঁচুড়া পৌরসভার গেটে মাইনে ও বোনাস নিয়ে কর্মীদের আন্দোলন চলছে

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: হুগলি:- হুগলি চুঁচুড়া পৌরসভায় সাম্প্রতিক সময়ে মাইনে ও বোনাস নিয়ে কর্মীদের আন্দোলন ক্রমেই জটিল আকার ধারণ করছে। একাধিকবার পৌরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছে, বিশেষ করে বোনাস এবং বকেয়া মজুরি নিয়ে। গত শনিবার, পৌরসভার কর্মীদের সংগঠনের তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল চুঁচুড়া থানায় এবং সদর মহকুমা শাসকের দপ্তরে। সংগঠনের নেতারা জানান, সোমবার পৌরসভার সাথে মহকুমা শাসকের দপ্তরে (SDO) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তাদের সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, সোমবার সকালে হঠাৎ করেই পৌরসভার সমস্ত কাউন্সিলর একত্রিত হন পৌরসভা ভবনে, যদিও কোনও অনিবার্য কারণেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পৌরসভার গেটে উপস্থিত হয়ে যান আন্দোলনরত অস্থায়ী কর্মীরা এবং বিক্ষোভ শুরু হয়। আন্দোলন চলতে থাকলেও পরে কাউন্সিলররা শান্তিপূর্ণভাবে পৌরসভা ভবন থেকে বেরিয়ে যান। তবে এরপরও বিক্ষোভ অব্যাহত ছিল।

পৌরসভার পৌর প্রধান অমিত রায় এই আন্দোলনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আন্দোলনরত কর্মীদের মধ্যে অনেকেই কাজ না করে বাড়িতে বসে মাইনে নিচ্ছেন। এছাড়াও তিনি অভিযোগ করেন, দুটি ইউনিয়নের মধ্যে ক্ষমতার লড়াই চলছে, যেখানে তারা দেখাতে চাইছে কে জিতবে। এ নিয়ে আন্দোলনরত ইউনিয়নের পক্ষ থেকে পাল্টা অভিযোগ আসে, যেখানে তারা প্রশ্ন তুলেছে, যদি সত্যিই কেউ কাজ না করে মাইনে নেন, তবে পৌর প্রধান কেন তাদের বহিষ্কার করছেন না? তারা আরও বলেন, পৌর প্রধান শপথ নেওয়ার আগে কেন এ বিষয়ে মুখ খোলেননি, এবং কেন এতদিনের ভুয়ো কর্মীদের নিয়ে কাজ চালিয়ে গেছেন?

ইউনিয়নের দাবি, তারা ইতিমধ্যেই কিছু ভুয়ো কর্মী শনাক্ত করেছিলেন, কিন্তু পৌর প্রধান তাদের বরখাস্ত না করে উল্টো তাদের আরও ভালো কাজ দিয়েছেন। এই সমস্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগের ফলে পৌরসভার পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।

এর ফলে, পূজোর সময় সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে দুর্ভোগে পড়তে পারে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিক্ষোভের অবসান না হলে পৌরসভার কার্যক্রম বিপর্যস্ত হতে পারে, যার প্রভাব পড়বে চুঁচুড়া পৌর এলাকার সাধারণ বাসিন্দাদের ওপর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park