1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্যা কবলিত এলাকায় হাঁটু জলে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবায় অভয়া ক্লিনিক:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বন্যা কবলিত এলাকায় হাঁটু জলে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবায় অভয়া ক্লিনিক:-

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: পশ্চিম মেদিনীপুর:- কেশপুরে বন্যা কবলিত এলাকায় হাটু সমান জলে দাঁড়িয়ে চিকিৎসা ও ত্রাণ নিয়ে হাজির হলেন কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একটি দল। সম্প্রতি কেশপুরের বন্যাকবলিত কানাখালি গ্রামে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি বন্যার কারণে পুরো গ্রামটি জলের নিচে ডুবে আছে, যেখানে অনেক মানুষই এখনো গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। হাঁটু সমান জলে দাঁড়িয়ে রোগীদের চিকিৎসা প্রদান করেছেন এই চিকিৎসকরা।

আরজিকরের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা ‘অভয়া ক্লিনিক’ ব্যানারে এই উদ্যোগ নেন। গ্রামবাসীদের শারীরিক সমস্যার পাশাপাশি বন্যা-পরবর্তী নানা স্বাস্থ্যঝুঁকি নিয়ে কথা বলেন, দেন নানাবিধ স্বাস্থ্য-পরামর্শ। শুধু চিকিৎসা নয়, বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্র, শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী তুলে দেন। এলাকাবাসীর কাছে এই উদ্যোগ ছিল অমূল্য। এদিন
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,”বন্যা পরবর্তী সময়ে এলাকায় শারীরিক সমস্যা ও নানান রোগের প্রকোপ বাড়ছে। বন্যার কারণে আটকে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে আরজিকরের এই চিকিৎসক দল শুধু স্বাস্থ্যসেবা নয়,ত্রাণও বিতরণ করে,তাঁরা তাদের যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়।বলাইবাহুল্য, সংকটময় পরিস্থিতিতেও তারা তাদের দায়িত্বে যে অবিচল,তা আবারও প্রমাণ করলেন জুনিয়র ডাক্তাররা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park