1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ৭ কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ৭ কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন বেলকুচিতে সাড়ে ১০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক ​যশোর রিজিয়নে সাড়ে ৮৪ কোটি টাকার চো/রাচালানি মালামাল ও মা/দ/ক জ/ব্দ: ১৫২ জন গ্রে/প্তা/র। বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান ​পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি: সাতক্ষীরার সেমিনারে বক্তারা।

গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ৭ কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

পোষাক শিল্প কারখানার শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে অস্থিরতা কাটছে না। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। এদিকে আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। পরে পুলিশ তাদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক। বিপাকে পড়তে পারে শিল্প কারখানা এবং মালিক শ্রমিক পক্ষ।

উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিকরা বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

‘আমরা এখন কাজ করতে চাই। কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে।

তিনি আরও জানান, অনেক কারখানা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকালেই ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park