1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে সাড়ে ১০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন বেলকুচিতে সাড়ে ১০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক ​যশোর রিজিয়নে সাড়ে ৮৪ কোটি টাকার চো/রাচালানি মালামাল ও মা/দ/ক জ/ব্দ: ১৫২ জন গ্রে/প্তা/র। বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান ​পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি: সাতক্ষীরার সেমিনারে বক্তারা। বিরামপুরে প্রীতি ফুটবল ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গের ৬ গোল, স্মরণ করা হলো কিংবদন্তি ফুটবলার রতনকে দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে এক যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বেলকুচিতে সাড়ে ১০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মোঃ সেরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাব হোসেন প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিশু আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১০ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি সরিষার বীজ বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি রবি মৌসুমে সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি এবং সামগ্রিক কৃষি উৎপাদন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park