
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর-২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শাহজাদপুর পৌরসভাধীন ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মুরাদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব ইমদাদুল হক নওশাদ।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. মোমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহাম্মদ সুজাব আলী, আশরাফ আলী ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকার করে।