1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাককানইবি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাককানইবি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাককানইবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

এছাড়া প্রশাসনিক ভবন সংলগ্ন স্থান থেকে একটি র‍্যালী বের হয়ে প্রশাসনিক ভবন ও কলাভবনের রাস্তা প্রদক্ষিণ করে।

পরবর্তীতে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি শাকিল বাবু বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে একবছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলাম। যা আমাদের জন্য গর্বের। সবাই সুসংগঠিত হয়ে কাজ করে আমরা সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।”

সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “শুভ জন্মদিন সাংবাদিক ফোরাম। সৃষ্টি থেকে এই পর্যন্ত একটি বছরের পথ অতিক্রম কখনই সহজ ছিল না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার মাধ্যমেই যা একমাত্র সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিক ফোরাম আরও কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাই, যা সাংবাদিক ফোরামকে ঝালিয়ে পুড়িয়ে আরও খাঁটি করে তুলবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park