1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ৩৮টি মণ্ডপে বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় ৩৮টি মণ্ডপে বিসর্জনে বিজিবির বিশেষ নিরাপত্তা।

​সাইদুল বাসার,সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

​সাইদুল বাসার,সাতক্ষীরা প্রতিনিধিঃ

​বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬। এ উৎসবকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার ৩৮টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

​বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তরেখার ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৯টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতায় বিজিবি সদস্যরা সরাসরি নিরাপত্তা প্রদান করছেন। প্রতিটি পূজা মণ্ডপ ও তৎসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিজিবির ১৬টি প্লাটুন সার্বক্ষণিক টহল ও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
​ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক সৌহার্দ্য ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
​তিনি জানান, “বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবের সমাপ্তি ঘটে, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park