1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গাপূজা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গাপূজা।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

​আজ বিজয়া দশমী, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার আজ সমাপন ঘটল। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর আর অশ্রুসজল চোখে ভক্তরা বিদায় জানাল দেবী দুর্গে।
আজ ২১শে অক্টোবর ২০২৬ ​বিকালে ০৫:০০ সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা সহ জেলার বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ কেন্দ্রীয়ভাবে মাথাভাঙ্গা নদীসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে, মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা ও মিষ্টিমুখের পর্ব।
​বিসর্জনের মধ্য দিয়ে মা ফিরে গেলেন কৈলাসে, আর ভক্তরা অপেক্ষা করতে শুরু করল আগামী শরতের।

বিসর্জন অনুষ্ঠানে শোভাযাত্রাকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য পুলিশ র‍্যাব নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের সদস্যরা বিসর্জন ঘাটে কড়া নজরদারী সতর্কতা অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় ও পুরো বিসর্জন পর্ব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park