1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলকলিয়া ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজয়া দশমীতে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জাবেদ কোরেশী।
দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে তিনি কলকলিয়া ইউনিয়নের সব কটি পূজা মণ্ডপ এক এক করে পরিদর্শন করেন। মণ্ডপগুলোতে পৌঁছালে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় পুণ্যার্থীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত পৃথক পৃথক মতবিনিময় সভায় জাবেদ কোরেশী সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এ সময় তিনি মণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নেন।
শুভেচ্ছা বক্তব্যে জাবেদ কোরেশী বলেন, “কলকলিয়া ইউনিয়ন সবসময়ই অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার, উৎসব সবার। আবহমানকাল ধরে এই জনপদে আমরা সকল ধর্ম-বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করে আসছি। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।” তিনি আগামীতে কলকলিয়া ইউনিয়নকে একটি নিরাপদ, বৈষম্যহীন ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জাবেদ কোরেশীর এই আন্তরিক আগমন, মণ্ডপ পরিদর্শন এবং সনাতন সম্প্রদায়ের প্রতি এই সহমর্মিতার জন্য তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার তরুণ সমাজ, পূজা উদযাপন কমিটির কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park