1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইটের জন্মদিন উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইটের জন্মদিন উদযাপন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ইদ্রিস আলী
‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

‎
‎জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে জিয়াউল ফেরদৌস রাইটকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
‎জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের,বিএনপি নেত্রী গুলশান আরা গেলিন,ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকি, পৌর ছাত্রদল নেতা জনাবুর রহমান জনিসহ দলীয় নেতাকর্মীরা।
‎এ সময় উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে জিয়াউল ফেরদৌস রাইটের জন্মদিন উদযাপন করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।
‎জন্মদিনের এ আয়োজনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park