1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন*। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন*।

মোঃ ইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ঔষধ কোম্পানি ইবনে সিনা ন্যাচারাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারখানার বোতল সংরক্ষণাগারে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন কারখানার ভিতরে আশপাশের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন
।

এসময় কারখানার শ্রমিক ও কর্মীরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের নিট এশিয়া কারখানার ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হঠাৎ এভাবে আগুন লাগার খবরে ফ্যাক্টরির শ্রমিক কর্মচারী এবং এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park