1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জিয়ানগর উপজেলা খাদ্য কর্মকর্তার সরকারি পুকুরের মাছ ধরে বাড়িতে নেওয়ার সময় জনতার হাতে আটক,উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জিয়ানগর উপজেলা খাদ্য কর্মকর্তার সরকারি পুকুরের মাছ ধরে বাড়িতে নেওয়ার সময় জনতার হাতে আটক,উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি।

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮১ বার পঠিত

মো:মেহেদী হাসান,পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্ধার করা প্রায় ২০ কেজি মাছ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিলামে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন নিলামে মাছগুলো কিনে নেন। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ কেজি মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে রাতে মাছগুলো ককসিটের বাক্সে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে মাছসহ আটক করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন মাছগুলো নিলামে তোলে। নিলামে স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন ১ হাজার ৫০০ টাকায় প্রায় ২০ কেজি মাছ কিনে নেন। নিলাম থেকে প্রাপ্ত ১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর বলেন, “আমি প্রশিক্ষণে আছি। এ বিষয়ে খোঁজ নিতে হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, সরকারি পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরা অন্যায়। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং মাছ নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park