1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আল্লাহ মালিক, আমাকে ধৈর্য দাও-আমি ওরে ছাড়া থাকমু কেমন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আল্লাহ মালিক, আমাকে ধৈর্য দাও-আমি ওরে ছাড়া থাকমু কেমন

শাহিন আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

শাহিন আলম টেকনাফ//

প্রিয়জনের নিখোঁজ হওয়ার খবরে এভাবেই আহাজারি করছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সাল। কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনের পর থেকে তার স্ত্রী নাসরিন আক্তারের খোঁজ পাচ্ছিলেন না। স্ত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

স্ত্রীকে হারানোর আশঙ্কায় বারবার বিলাপ করছিলেন দেওয়ান ফয়সাল।

তার কণ্ঠে ছিল প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আকুতি। স্ত্রীকে ছাড়া কীভাবে থাকবেন, সেই প্রশ্নই যেন তাকে বারবার তাড়া করছিল।

নাসরিন আক্তারের বাড়ি ঢাকার হাটবাজার এলাকায় বলে জানা গেছে। পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান তিনি।

আনন্দের ভ্রমণ যে এভাবে উদ্বেগ আর অনিশ্চয়তায় রূপ নেবে, তা কল্পনাও করেননি স্বজনেরা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এরপর শুরু হয় উদ্ধার অভিযান।

প্রথম দিকে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে উদ্ধার তৎপরতার একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ জানান, তারা ৯টি মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছিল। এ ঘটনায় ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রিসোর্টটিতে ২৭ জন পর্যটকের প্রবেশের তথ্য ছিল। তাদের মধ্যে নয়জন রিসোর্টের বাইরে ছিলেন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। ফলে আগুন লাগার সময় ভেতরে থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছিল

আগুনে নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুলের পরিবারের ছয় সদস্য রয়েছেন বলে জানা গেছে। তারা হলেন—মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park