1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে বিএনপি নেতাদের আলটিমেটাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, মানববন্ধনে বিএনপি নেতাদের আলটিমেটাম

সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিল এবং পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলারশিপ বরাদ্দের দাবি জানানো হয়েছে।

বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা জাজ কোর্টের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এই দাবি জানান স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ বলেন

আর যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, তারা সব যন্ত্র থেকে দূরে সরে যান। আমরা দেখছি আজকে এই সারের ডিলারশীপ যারা পেয়েছে তাদের ওপর নজর আছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমারা সোচ্চার আছি।

​কর্তৃপক্ষের বেলা আমাদের দাবি উঠেছে, সকল জায়গায় আমাদের নজর রয়েছে। ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকব না.

​আমরা তখন রাজপথের মানুষ, রাজপথে নেমে যাব। তাই আজকে প্রশাসনকে বলে যাচ্ছি, আপনারা এক সপ্তাহের মধ্যে ডিলারশিপ বাতিল করতে হবে।

​মানববন্ধনে বক্তারা আরো অভিযোগ করেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত সার ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারীদের বাদ দেওয়া হয়েছে। জালিয়াতি ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্যদের ডিলারশিপ বরাদ্দ দেওয়ার কারণে প্রান্তিক কৃষকেরা সময়মতো সঠিক মূল্যে সার পাওয়া থেকে বঞ্চিত হবেন। এর প্রভাব পড়বে এলাকার সামগ্রিক কৃষি উৎপাদনে।

​বক্তারা অনতিবিলম্বে বর্তমান বিতর্কিত নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

​কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো এবং সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park