1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ‘আইস’ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ‘আইস’ উদ্ধার

​সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

​সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে ঘোনা বিওপির একটি চৌকস দল সেখানে কৌশলে অবস্থান নেয়। পরে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য দুই কোটি পঞ্চাশ লাখ টাকা।

​তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিজিবির এই সাফল্যে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park