1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্নীতিতে জিরো টলারেন্স" চাঁপাইনবাবগঞ্জের নবগত জেলা প্রশাসক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দুর্নীতিতে জিরো টলারেন্স” চাঁপাইনবাবগঞ্জের নবগত জেলা প্রশাসক

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে নবগত জেলা প্রশাসক জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগত জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম।

এসময় মতবিনিময় সভায়, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, তিনি আইনের মধ্যে থেকে কাজ করবেন, কে খুশি হলো, কিংবা কে বেজার হলো সেটা তার কাছে বিবেচ্য বিষয় হবে না। এছাড়াও জেলা প্রশাসক বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স বাস্তবায়ন করবো।

এসময় বক্তরা, হাসপাতাল, পাসপোর্ট অফিস, সড়কের যানজট, সড়কের ওপর বাজার বসানো, বিভিন্ন অফিসের অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরেন। সাংবাদকর্মীদের তথ্য প্রদানে বিভিন্ন দপ্তরের অনিহার কারণে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জেলা প্রশাসককে অবহিত করেন।

সেসাথে মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park