
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিক প্রতিবন্ধী রোকেয়াকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এ হুইলচেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুল ইসলাম।
জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী রাব্বির সার্বিক প্রচেষ্টায় পাঁচবিবি
উপজেলার কুসুম্বা ইউনিয়নের সোনাকুল গ্রামের রেজাউল করিমের একমাত্র প্রতিবন্ধী মেয়ে মোছা. রোকেয়ার চলাচলের সুবিধার্থে তাকে হুইলচেয়ারটি দেওয়া হয়।
হুইলচেয়ার পেয়ে রোকেয়া ও তার পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায় পরিবারের জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।