
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
খাগড়াছড়ি পার্বত্য জেলায় কাব স্কাউট ইউনিট লিডার স্কীল কোর্স সম্পন্ন হয়েছে।
গতকাল(১১ অক্টোবর)রবিবার বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ২০২ তম কাব স্কাউট ইউনিট লিডার স্কীল কোর্স গত ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত কোর্সে মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান কোর্স লিডার মোঃ জসিম উদ্দিন এলটি এর সভাপতিত্বে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জাবের আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট খাগড়াছড়ি পার্বত্য জেলা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গুইমারা ও অতিরিক্ত মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না,মহালছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এবং মহালছড়ি উপজেলা সম্পাদক নিপূল বিকাশ খীসা,বিএনপি খাগড়াছড়ি পার্বত্য জেলা সভাপতি আনোয়ার হোসেন,স্কাউটার মো: জয়নাল আবেদীন এএলটি, প্রশিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে আরও উপস্থিত ছিলেন, প্রশিক্ষক বৃন্দরা-স্কাউটার বিজন কুমার দে এএলটি, স্কাউটার ইমাম উদ্দিন এএলটি, স্কাউটার নির্মল চাকমা এএলটি, স্কাউটার এ,কে,এম, জাহাঙ্গীর হোসেন এএলটি, স্কাউটার রুপান্জলী ধর এএলটি, স্কাউটার সৈয়দা ফেরদৌস সুলতানা এএলটি,স্কাউটার মলয় কুমার দে এএলটি, স্কাউটার লিটন বড়ুয়া উডব্যাজার,আলহাজ্ব এম, মছিবুর রহমান বাবুল উডব্যাজার।উক্ত কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজিনা আকতার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিডি খাগড়াছড়ি পার্বত্য জেলা, এবং কোর্স পরিদর্শনে ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা এলটি, শামসুল ইসলাম সহকারী কমিশনার চট্টগ্রাম অঞ্চল।দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক বৃন্দদের মাধ্যমে কোর্স সম্পন্ন হয়েছে।