1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে দুই ওসি পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে সরাসরি দায়িত্ব পালন করছেন কোতোয়ালি ও ডিবি পুলিশের দুই কর্মকর্তা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে দুই ওসি পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে সরাসরি দায়িত্ব পালন করছেন কোতোয়ালি ও ডিবি পুলিশের দুই কর্মকর্তা

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ:

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সরাসরি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

দুই থানার ওসির সরাসরি মাঠে উপস্থিতি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি তুলে ধরেছে। গুরুত্বপূর্ণ এই চত্বরে দায়িত্ব পালনের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কর্মকর্তাদের মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park