1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘোষপালা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশিত ‘রূদ্ধদ্বার বৈঠক’ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঘোষপালা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশিত ‘রূদ্ধদ্বার বৈঠক’ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা

শামছুল হুদা, নান্দাইল ​(ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল ​(ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘোষপালা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাছান মো: এনামুল হক ‘দৈনিক নিউজ টাইমস’ পত্রিকায় গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত একটি সংবাদ নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি প্রতিবাদে পত্রিকা অফিসে একটি প্রতিবাদলিপিও পাঠিয়েছেন। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন যে, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

​প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে উক্ত পত্রিকায় “নান্দাইলে মাদ্রাসার দুর্নীতি তদন্ত: প্রশ্নবিদ্ধ তদন্ত কমিটি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং প্রতিষ্ঠানের নাম জড়িয়ে ‘রূদ্ধদ্বার বৈঠক ও আপ্যায়ন’ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

​প্রতিবাদকারী অধ্যক্ষ আবুল হাছান মো: এনামুল হক স্পষ্ট করে জানান যে, ওই দিন প্রকৃতপক্ষে কোনো রূদ্ধদ্বার বৈঠক বা আপ্যায়নের ঘটনা ঘটেনি। সেদিন আচরগাঁও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যূৎসাহী সদস্য ও সম্মানিত অভিভাবক সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

​ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী গঠিত তদন্ত কমিটি আচরগাঁও ফাজিল মাদ্রাসা পরিদর্শনে আসে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয় উক্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ারভুক্ত নিয়ম মেনেই তারা যেকোনো প্রতিষ্ঠানে পরিদর্শন করে থাকেন। তদন্তকারী দল যখন ঘোষপালা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন, তখন মাদ্রাসার নিয়মিত শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান ছিল এবং সকল শিক্ষক-কর্মচারী সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীন হওয়ায় সেখানে কোনো ধরনের গোপন বা রূদ্ধদ্বার বৈঠক বা অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই।

​প্রতিবেদনে আরও বলা হয়েছে অধ্যক্ষ ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।

​অধ্যক্ষ মহোদয় এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে পত্রিকার প্রথম পাতায় এই প্রতিবাদলিপি প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park