1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বিরামপুরে র‍্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বিরামপুরে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা সৃষ্টি এবং তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ বছরের দিবসের প্রতিপাদ্য— “Lived Experiences Heard: Real Voices, Real Change”। বাংলায় যার অর্থ, ‘জীবনের অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ।

বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা বা উপহাস না করে তাঁদের প্রতি সহমর্মী হতে হবে। তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যাগুলো বোঝার চেষ্টা করা এবং প্রয়োজনে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণে সহযোগিতা করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানসিক সমস্যায় থাকা ব্যক্তিদের জীবনের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, বিরামপুর, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে LAMB-এর Community Health & Development Program-এর Community Safety Shield (CS2) ও SAY-SRHR Project।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park