1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পতেঙ্গা সৈকতে হারিয়ে যাওয়া তিন শিশু উদ্ধার, অভিভাবকদের কাছে হস্তান্তর করলো ট্যুরিস্ট পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পতেঙ্গা সৈকতে হারিয়ে যাওয়া তিন শিশু উদ্ধার, অভিভাবকদের কাছে হস্তান্তর করলো ট্যুরিস্ট পুলিশ

মোঃ রাজু শেখ- চট্টগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পঠিত

‎
‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম:‎চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে এসে পরিবারের নজর এড়িয়ে হারিয়ে যাওয়া তিন শিশুকে দ্রুততম সময়ে উদ্ধার করে তাদের বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পতেঙ্গা জোন ট্যুরিস্ট পুলিশ।
‎
‎
‎ শুক্রবার বিকেলে সৈকতে টহলরত পুলিশের তৎপরতায় একই দিনে শিশু তিনটিকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
‎
‎
‎​উদ্ধার হওয়া শিশুরা হলো মোহাম্মদ মাহিম,কুমিল্লার মুরাদনগর থানার এল খান এলাকার বাসিন্দা মোঃ ইকবালের তিন বছর বয়সী শিশুপুত্র মোহাম্মদ মাহিম পরিবারের সাথে সৈকতে বেড়াতে এসে বেলা ৪:৩০ ঘটিকার দিকে হারিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ট্যুরিস্ট পুলিশের ডিউটিরত দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে (বিকেল ৪:৪০ ঘটিকায়) তাকে সৈকত এলাকা থেকে উদ্ধার করে। পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৭) মূলে শিশুটিকে তার বাবা মোঃ ইকবালের নিকট হস্তান্তর করা হয়।
‎
‎​পরবর্তী শিশু আফিয়া ইবনাত, রংপুরের পীরগঞ্জ থানার পাইকান এলাকা থেকে পরিবারের সাথে ঘুরতে আসা শহিদুল্লাহ কায়সার ও স্বপ্না খাতুন দম্পতির ৭ বছর বয়সী কন্যা আফিয়া ইবনাত বিকেল ৪:২০ ঘটিকায় ভিড়ের মধ্যে নিখোঁজ হয়। ট্যুরিস্ট পুলিশ বিকেল ৪:৩০ ঘটিকায় তাকে নিরাপদ অবস্থায় উদ্ধার করে। জিডি নং-১৬৬ মূলে শিশুটিকে তার বাবা শহিদুল্লাহ কায়সারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
‎
​বিবি খাদিজা ওরফে চাঁদনি নোয়াখালীর চরজব্বার থানার বাসিন্দা সাহাব উদ্দিন ও নাছিমা বেগম দম্পতির ৭ বছরের কন্যা বিবি খাদিজা (চাঁদনি) বিকেল ৪:১০ ঘটিকায় সৈকতে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ বিকেল ৪:২০ ঘটিকায় তাকে উদ্ধার করে। পরে জিডি নং-১৬৫ এর মাধ্যমে শিশুটিকে তার মা নাছিমা বেগমের নিকট হস্তান্তর করা হয়।
‎
‎
​ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীলতায় হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পেয়ে অভিভাবকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে আসা সকল দর্শনার্থীদের সঙ্গে থাকা শিশুদের ওপর বিশেষ নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park