1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির নেতা আখলাকুল আম্বিয়া জিতুর মায়ের মৃত্যুতে কলকলিয়া ইউনিয়ন বিএনপির গভীর শোক  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

বিএনপির নেতা আখলাকুল আম্বিয়া জিতুর মায়ের মৃত্যুতে কলকলিয়া ইউনিয়ন বিএনপির গভীর শোক 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া জিতুর শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আব্দুস সোবহান, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির, মাহবুব আলম কোরেশী মাছুম, মিটন মিয়া, আব্দুল মন্নান, আব্দুল মতিন, মনির উদ্দিন, আবু তালেব এবং ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহেল আলম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আঞ্জুর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, “আখলাকুল আম্বিয়া জিতুর শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। পরিবারের প্রধান অভিভাবককে হারানো যে কত বড় কষ্টের, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার তৌফিক দান করেন।”নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park