1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে মাদ্রাসায় তদন্ত নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে অধ্যক্ষ ও সভাপতির নিন্দা ও প্রতিবাদলিপি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

নান্দাইলে মাদ্রাসায় তদন্ত নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে অধ্যক্ষ ও সভাপতির নিন্দা ও প্রতিবাদলিপি

শামছুল হুদা, ​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

শামছুল হুদা, ​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তদন্ত টিম কর্তৃক মাদ্রাসায় তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর কিছু প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ভুল, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশিত ওইসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ।

​খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দৈনিক ‘জনবাণী’ পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্ম ‘নরসুন্দা নিউজ ২৪’-এ “নান্দাইলে মাদ্রাসার দুর্নীতি তদন্ত শেষে অন্য প্রতিষ্ঠানে রুদ্ধদ্বার বৈঠক ও আপ্যায়ন” এবং ‘দৈনিক নিউজ টাইমস’ পত্রিকায় “নান্দাইলে মাদ্রাসার দুর্নীতি তদন্ত: প্রশ্নবিদ্ধ তদন্ত কমিটি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

​উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে আচারগাঁও ফাজিল মাদ্রাসার সভাপতি মো: নুরুল আমিন এক প্রতিবাদলিপিতে জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের গঠিত প্রতিনিধি দল সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে শতভাগ বিধিগতভাবে আচারগাঁও ফাজিল মাদ্রাসায় তদন্ত কাজ সম্পন্ন করেছে। সেখানে কোনো প্রকার গোপন বৈঠক বা অনৈতিক লেনদেনের ঘটনা ঘটেনি। কোনো ধরনের বস্তুনিষ্ঠ তথ্য যাচাই বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত না নিয়েই মনগড়া তথ্য প্রচারের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

​অন্যদিকে, ঘোষপালা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (আবুল হাছান মো: এনামুল হক) আরেকটি প্রতিবাদলিপিতে জানান, প্রকাশিত সংবাদের একাংশে তাকে জড়িয়ে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে উক্ত তদন্ত কমিটি নিয়মতান্ত্রিকভাবেই মাদ্রাসায় তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং মাদ্রাসার নিয়মিত শ্রেণি কার্যক্রম চলমান ছিল। সেখানে কোনো গোপন বা রুদ্ধদ্বার বৈঠকের প্রশ্নই ওঠে না। একটি কুচক্রী মহলের ইন্ধনে ও অসাধু উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​প্রতিবাদকারীরা এই ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন এবং জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট পত্রিকাগুলোতে প্রতিবাদলিপিটি প্রকাশের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park